Communication Skills: Basic to Professional Life

সবচেয়ে মেধাবী মানুষটা সবসময় প্রমোশন পায় না।
পায় সেই মানুষটা, যে নিজের কথা গুছিয়ে বলতে পারে। মিটিংয়ে আপনার আইডিয়াটা অন্য কেউ জোরে বলে দিল, ক্রেডিট নিয়ে গেল। ইন্টারভিউতে সব জানতেন, কিন্তু নার্ভাস হয়ে উল্টাপাল্টা বললেন। বসকে বেতনের কথা বলার সাহসই হয় না।
এগুলো যোগ্যতার সমস্যা না। এগুলো কথা বলার সমস্যা। আর কথা বলা জন্মগত প্রতিভা না, একটা স্কিল। স্কিল শেখা যায়।
এই কোর্স আপনাকে শেখাবে কীভাবে বললে মানুষ শোনে, মনে রাখে আর আপনার কথায় কাজ করে।
৮টা Module, ৫০টা ক্লাস
ভিত্তি ও Body Language: দাঁড়ানো, চোখ, মুখ আর গলার আওয়াজ
ভয় কাটানো: মানুষের সামনে, স্টেজে আর হুট করে কথা বলা
মানুষ চেনা ও মন দিয়ে শোনা: প্রশ্ন করা, নতুন মানুষের সাথে কথা শুরু
কঠিন আলাপ: না বলা, ভুল ধরিয়ে দেওয়া, ঝগড়া থামানো, বেতনের আলাপ
অফিস, মেসেজ আর ইমেইল: ফোন, WhatsApp, ইমেইল, রিপোর্ট, Zoom মিটিং
ক্যারিয়ার: চাকরির Interview আর বড় মানুষদের সাথে যোগাযোগ
Presentation ও Persuasion: গল্প বলে বোঝানো, মানুষকে রাজি করানো
নেতৃত্ব ও বাস্তব প্রয়োগ: টিম চালানো, ক্যামেরার সামনে কথা, শেষ প্রজেক্ট
এই কোর্স আপনার জন্য, যদি
ছাত্র বা চাকরিপ্রার্থী, আর Interview এর কথা ভাবলেই ভয় লাগে
চাকরি করেন, কিন্তু মিটিংয়ে চুপ থাকেন আর পরে আফসোস করেন
ব্যবসা বা Freelancing করেন, আর ক্লায়েন্টের সাথে কথা বলতে অস্বস্তি লাগে
পরিবারে বা বন্ধুদের মাঝেও মনের কথা ঠিকমতো বোঝাতে পারেন না
কোর্স শেষে
ভয় ছাড়া মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলতে পারবেন
কঠিন আলাপে না বলতে আর নিজের পক্ষে দাঁড়াতে পারবেন
ইমেইল, মেসেজ, মিটিং আর Interview, সবখানে প্রফেশনাল থাকবেন
আপনি কতটা জানেন, মানুষ সেটা দেখে না। দেখে আপনি কীভাবে বলেন।
What you'll learn
- মানুষের সামনে আত্মবিশ্বাসের সাথে কথা বলতে পারবেন — স্টেজ, মিটিং বা ক্যামেরা, যেখানেই হোক
- অফিসের ইমেইল, মেসেজ ও মিটিংয়ে পেশাদারভাবে যোগাযোগ করতে পারবেন
- কঠিন আলাপ সামলাতে পারবেন — না বলা, ফিডব্যাক দেওয়া, ঝামেলা মেটানো, বেতন নিয়ে কথা বলা
- গল্প বলে এমন প্রেজেন্টেশন দিতে পারবেন যা মানুষ মনে রাখে
- ইন্টারভিউ ও নেটওয়ার্কিংয়ে নিজেকে গুছিয়ে উপস্থাপন করতে পারবেন
- মন দিয়ে শুনে ও সঠিক প্রশ্ন করে যেকোনো মানুষের সাথে সম্পর্ক তৈরি করতে পারবেন
